কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ এ ০৯:৩৩ PM
সাফল্যের মাইলফলক
কন্টেন্ট: পাতা
২০১৯
১৯ আগস্ট ২০১৯ তারিখে মন্ত্রিসভা যৌথ উদ্যোগ চুক্তি (JVA), সমঝোতা ও সংঘবিধি অনুমোদন করে।
কোম্পানিটি ৩১ অক্টোবর ২০১৯ তারিখে কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আর.জে.এস.সি)-এ নিবন্ধিত হয়।
কোম্পানির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয় ১৭ নভেম্বর ২০১৯ তারিখে।
২০২০
২৮ মে ২০২০ তারিখে এক ফেজ ও তিন ফেজ মিটারের জন্য BPEMC, KEMA সার্টিফিকেট অর্জন করে।
১৯ ডিসেম্বর ২০২০ তারিখে স্মার্ট প্রিপেমেন্ট মিটার (SPPM) অ্যাসেম্বলি প্ল্যান্টের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।
২০০,০০০টি এক ফেজ স্মার্ট প্রিপেমেন্ট মিটার (SPPM), অন্যান্য উপকরণ ও সেবা BREB-এর অধীন ৫টি পবিস-এ সরবরাহ করা হয়।
২০২১
কোম্পানির প্রথম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয় ২৫ মার্চ ২০২১ তারিখে।
২০২২
কোম্পানির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয় ৬ জানুয়ারি ২০২২ তারিখে।
১৪৯টি তিন ফেজ CT/PT রেটেড মিটার (J43) ঢাকা পবিস-১-এ সরবরাহ ও স্থাপন করা হয়।
BPEMC ISO 9001:2015 ও 45001:2018 সার্টিফিকেট অর্জন করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে অগ্নিনিরাপত্তা লাইসেন্স প্রাপ্ত হয়।
২৫,০০০টি এক ফেজ স্মার্ট প্রিপেমেন্ট মিটার (SPPM) ও অন্যান্য উপকরণ ও সেবা DESCO-তে সরবরাহ করা হয়।
BREB-এর অধীন ৫টি পবিস-এর সঙ্গে ২,০০,০০০টি এক ফেজ স্মার্ট প্রিপেমেন্ট মিটার (SPPM) ও সংশ্লিষ্ট সেবা সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।
২০২৩
২৭ মার্চ ২০২৩ তারিখে কোম্পানি BSTI সার্টিফিকেট অর্জন করে।
১,০০০টি তিন ফেজ CT/PT রেটেড মিটার (J43) ঢাকা পবিস-১-এ সরবরাহ করা হয়।
২৫,০০০টি এক ফেজ মিটার ঢাকা পবিস-৪-এ সরবরাহ করা হয়।
৩৫,০০০টি এক ফেজ মিটার মুন্সীগঞ্জ পবিস-এ সরবরাহ করা হয়।
২,০০,০০০টি এক ফেজ মিটার BREB-এর অধীন ৫টি পবিস-এ সরবরাহ করা হয়।
৬টি পবিস-এর সঙ্গে ২,৪৬,০০০টি এক ফেজ SPPM, ৮৪০টি DCU এবং একীভূত সিস্টেম সার্ভার ও ভেন্ডিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডেশন কাজের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯,০৪০টি এক ফেজ স্মার্ট প্রিপেইড মিটার NESCO-তে সরবরাহ করা হয়।
২২,৭৬০টি এক ফেজ স্মার্ট প্রিপেইড মিটার ও অন্যান্য সেবা সরবরাহের জন্য NESCO-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়।
১০ আগস্ট ২০২৩ তারিখে RPCL-এর সঙ্গে গাজীপুরের কড্ডা এলাকায় ৫ একর জমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয় BPEMC ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স স্থাপনের জন্য।
২০২৪
১৪ মার্চ ২০২৪ তারিখে কোম্পানির চতুর্থ বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়।
NESCO-এর সঙ্গে ১,০০,০০০টি এক ফেজ স্মার্ট প্রিপেইড মিটার ও অন্যান্য সেবা সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।
DESCO-এর সঙ্গে ৮০,০০০টি এক ফেজ স্মার্ট প্রিপেইড মিটার ও অন্যান্য সেবা সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।
১ জুলাই ২০২৪ থেকে BPEMC কর্মচারী সেবা বিধিমালা কার্যকর করা হয়েছে।
১ জুলাই ২০২৪ থেকে BPEMC কর্মচারীদের KRISKOP কার্যকর করা হয়েছে।
বোর্ডের অনুমোদনের মাধ্যমে BPEMC ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের লেআউট প্ল্যান চূড়ান্ত করা হয়েছে।