কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ এ ০৯:৩১ PM
কন্টেন্ট: পাতা
সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশে বৈদ্যুতিক সরঞ্জামাদি ডিজাইন, প্রস্তুত, বাজারজাতকরণ, স্থাপন ও রক্ষণাবেক্ষন ইত্যাদির বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফেকচারিং কোম্পানী লিঃ (বিপিইএমসি) গঠন করা হয় (যেখানে রাষ্ট্রীয় মালিকাধীন রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল) এর শেয়ার ৫১% এবং চায়না ভিত্তিক প্রতিষ্ঠান Shenzhen Star Instrument Co., Ltd. (Star Instrument) এর শেয়ার ৪৯%)।
যৌথ উদ্যোগ (JVC) প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫ জুন, ২০১৮ তারিখে পক্ষদ্বয়ের (RPCL ও Shenzhen Star Instrument Co., Ltd.) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। উক্ত MoU-তে বর্ণিত বিধানাবলীর আলোকে একটি Joint Venture Agreement (JVA) এর খসড়া প্রস্তুত করা হয়, যা MoA ও AoA সহ বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালায়ের (MPEMR) সুপারিশক্রমে ২০১৯ সালের ১৯ আগস্ট মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়।
পরবর্তীতে বিপিইএমসি ৩১ অক্টোবর, ২০১৯ তারিখে “Registrar of Joint Stock Companies & Firms (RJSC)” কর্তৃক নিবন্ধিত হয় এবং Certificate of Incorporation প্রাপ্ত হয়। কোম্পানির প্রথম বোর্ড সভা ১৭ নভেম্বর, ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়।
বিপিইএমসি এর উদ্যোগে গাজীপুরের টঙ্গীস্থ সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সে ১৯,০০০ (উনিশ হাজার) বর্গফুট আয়তনের ফ্লোর স্পেস ভাড়া নিয়ে ২ লাইনের স্মার্ট প্রি-পেমেন্ট মিটার এ্যাসেম্বলিং প্ল্যান্ট স্থাপন করা হয় যার উৎপাদন সক্ষমতা বছরে ১২ (বারো) লক্ষ সিঙ্গেল ফেজ এবং ০১ (এক) লক্ষ থ্রি ফেজ স্মার্ট প্রিপেমেন্ট মিটার (এক শিফট বিবেচনায়)। এছাড়াও গাজীপুরের টঙ্গীস্থ সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সে ১১ কেভি ড্রপ আউট ফিউজ কাট আউট এ্যাসেম্বলিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। কোম্পানির উৎপাদিত স্মার্ট প্রিপেমেন্ট মিটার ও বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে।